• সমগ্র বাংলা

ফরিদপুরের প্রাণকেন্দ্রে স্থায়ী সেতু নির্মানের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র হাজী শরীয়তউল্লাহ বাজার সংলগ্ন কুমার নদের উপর বেইলী ব্রীজটি নান্দনিকরুপে স্থায়ীভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে ব্রীজ সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ ব্যানার ও প্লাকার্ড নিয়ে অংশ নেন। 

যোগাযোগের সুবিধার্থে বেইলী ব্রীজ অপসারণ করে নান্দনিক ও স্থায়ী পাকা সেতু নির্মাণে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা  জানান ‌, ফরিদপুরের সর্বস্তরের  জনগণের দাবি এ ব্রীজটি স্থায়ী  করা হোক। কেননা এটি স্থায়ী হলে ‌ জনগণের উপকার হবে। ব্রীজটিতে প্রতিদিন ‌ লক্ষাধিক  লোক চলাফেরা করে। এতে তাদের চলাচলের সুবিধা হবে।

তারা আরো জানান,  বেইলি ব্রীজটা মূলত অস্থায়ী ব্রীজ । বিগত ৪০ বছরেও এটা কেন সু প্রশস্ত এবং  পাকা হলো না‌ সেটাই কর্তৃপক্ষের  নিকট আমাদের প্রশ্ন?

বক্তারা আরো বলেন ‌  এই ব্রীজটাকে যদি বড় করে সুপ্রশস্ত করে যান চলাচলের উপযোগী করে দেয়া হয়।  তাহলে ফরিদপুর বাসী ‌ অনেক বড় ‌ উপকার পাবে বলে মানববন্ধনে দাবি করা হয়।

উল্লেখ্য, আশির দশকে বন্যা ও নদীভাঙ্গনের ফলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সেখানে একটি বেইলী সেতু নির্মান করা হয়। এরপর আর ব্রীজটি পুণ:নির্মাণ করা হয়নি। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo