ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী তীব্র তাপদাহ মোকাবিলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময়বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. রতন মিয়া, মো. আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, সোহানুর রহমান আযম, শ্যামল, তারাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আল আমিন মিয়া, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নয়ন, সোনারায় ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শাওন সরকার প্রমূখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)