প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সিফাত (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মো. জুম্মন মিয়ার ছেলে।
এ ঘটনায় গত সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ভিকটিমের মামা শেখ মো. আল-ইমাম নিজে বাদী হয়ে দুই অজ্ঞাত ছিনতাইকারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছিল, গত ১৯ এপ্রিল বিকেলে তার ভাগিনা ভিকটিম সিফাতের মাদ্রাসা বন্ধ থাকার সুবাদে তার বন্ধু সাগর শেখকে (১৯) নিয়ে ঘুরতে বের হন। ঘুরাফেরা শেষে রাত ৮ টা ৪৫ মিনিটের সময়ে তারা উভয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে পৌঁছালে দু’জন অজ্ঞাতনামা ছিনতাইকারী পথ আটক দেয়।
এরপর তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই তাৎক্ষণিক ভিকটিমের সঙ্গে থাকা বন্ধু কৌশলে ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে যান। এমন অবস্থায় ভিকটিমকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ওই ঘাতকরা। মারধরের একপর্যায়ে সিফাতের সঙ্গে থাকা নগদ দুই হাজার টাকা ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুতই স্থান ত্যাগ করে তারা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)