• সমগ্র বাংলা

নওগাঁয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের এটিম মাঠ সংলগ্ন ডেমক্রেসিওয়াচ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। যুব সমাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় রূপান্তরের কারিগরি সহায়তায় আস্থা প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ। সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার, রানী এনজিও চেয়ারম্যান ফজলুল করিম খাঁন, বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক, সংস্কৃতিককর্মী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি অংশগ্রহণ করে।

এসময় ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ ও সিনিয়র ফিল্ড অফিসার রিমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উঠান বৈঠকের মাধ্যমে বিপথে যাওয়া যুবকদের সচেতন করে তাদের কাজে লাগিয়ে কিভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এবং সমাজের বিভিন্ন জনকল্যাণকর কাজের মাধ্যমে বৈষম্য দূর করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই বিষয়ে মতামত উপস্থাপন করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo