• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বিজ্ঞান প্রযুক্তিতে উদ্ভাবনী দক্ষতা অর্জন করতে হতে হবে: হুইপ ইকবালুর রহিম এমপি

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, পরীক্ষায় শুধু জিপিএ ফাইভ অর্জন করলেই হবেনা। বিজ্ঞান প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবনী দক্ষতা অর্জনে শিক্ষক শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজকের শিক্ষার্থীদের আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সােনার মানুষে পরিণত হবে নতুন প্রজন্ম। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার কােন বিকল্প নাই।

দিনাজপুরে ব্যক্তি উদ্দ্যেগে প্রতিষ্ঠিত হলিল্যান্ড কলেজের নিজস্ব স্হায়ী ক্যাম্পার্সসহ একাডেমিক ভবনের ভিত্তি ফলক উম্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। আজ ২১ এপ্রিল রবিবার সদরের ১নং চেহেলগাজী ইউনিয়নের সুবড়া গ্রামে প্রায় এক একর নিজস্ব  জমিতে  প্রস্তাবিত ৬ তলা একাডমিক ভবনের ভিত্তি প্রস্তর ফলক উম্মােচন  করেন তিনি।

এসময় বক্তব্য দেন হলিল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উল্ল্যাহ, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সায়েম আহমেদ মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রফ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo