• সমগ্র বাংলা

মোটর সাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে মোঃ জুবায়ের (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে  খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে বন্দর থানা পুলিশ  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।  নিহত জুবায়ের বন্দর উপজেলার উত্তর কুশিয়ারা গ্রামের নূরুজ্জামানের ভাড়াটিয়া শাহনেওয়াজের ছেলে। 

এলাকাবাসী জানান, কয়েকদিন যাবত জুবায়ের তার বাবার কাছে মোটর সাইকেল কিনে দেওয়ার  জন্য বায়না ধরে আসছিলো । দরিদ্র বাবার পক্ষে কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে জুবায়ের। এরপর বুধবার রাতে তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানান,  এ ব্যাপারে বন্দর থানায় (অপমৃত্যু) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo