• সমগ্র বাংলা

পঞ্চগড়ে চলন্ত ট্রলি থেকে পড়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে চলন্ত ট্রলি থেকে পড়ে হাসান আলী (১৫) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বারুনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান আলী বড়শশি ইউনিয়নের বগদুলঝুলা এলাকার মৃত আজহার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চারদিন আগে কাজলদিঘী কালিয়াগঞ্জ বাজারে শুরু হয় বাসন্ত দেবী (চৈতা) পুজা। বৃহস্পতিবার সকালে সেই পূজা শেষ হলে সনাতন ধর্মাবলম্বীরা ট্রলি করে কালিয়াগঞ্জ বাজার থেকে দেবীর মুর্তি বারুনি এলাকায় করতোয়া নদীতে ভাসাতে যাচ্ছিলো। এদিকে একটি ট্রলিতে ডেকোরেটরের মালামালসহ সাউন্ড বক্স নিয়ে সাউন্ড বক্সের উপর বসে যাচ্ছিলো হাসানসহ তিনজন শ্রমিক। একসময় তারা বারুনি এলাকায় পৌছালে উপরে থাকা তিনজনের মাথায় গাছের ডাল লাগলে তারা রাস্তায় পড়ে যায়। এতে দুইজন আহত হলেও ঘটনাস্থলে মারা যায় হাসান আলী।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo