• সমগ্র বাংলা

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা আহত, সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক নারী বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। পরে স্হানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় উত্তেজিত জনতা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৬৩) নামে এক নারী গুরুতর আহত হন। তিনি পরৈকোড়া ইউনিয়নের খাসখামা এলাকার মো. শাহ আলমের স্ত্রী।

স্হানীয় সুত্রে জানা যায়,ঐ নারী সড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। নারীর একটা পা ও ভেঙ্গে যায়। এরপর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখেন। কিছুক্ষন সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে দেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল আহমদ বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় এক নারী আহত হয়েছেন। এতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে দেন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo