• সমগ্র বাংলা

হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবের স্থান পরিদর্শনে কুড়িগ্রামের এসপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানোৎসবের স্থান পরিদর্শন করেছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম। সোমবার(১৫ এপ্রিল) বিকেলে পরিদর্শনকালে অষ্টমী স্নান করতে আসা পূণ্যার্থীদের সাথে কথা বলে বিভিন্ন খোঁজখবর নেন পুলিশ সুপার।

মঙ্গলবার(১৬ এপ্রিল) ভোর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান। ব্রহ্মপুত্র নদের রমনা ঘাট থেকে শুরু হয়ে দক্ষিণে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত চলবে অষ্টমী স্নান।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম জানান, নিরাপত্তার সাথে অষ্টমী স্নানোৎসব সম্পন্ন করতে পুলিশী টহল জোড়দার করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo