ফাইল ছবি
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে বন্য হাতির আক্রমনে দুই জনের হতাহতের খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকায় ক্ষেতে কাজ করতে গিয়ে আজ ১৫ এপ্রিল সকাল ৭টায় আকস্মিক ২ বন্য হাতির আক্রমনে এলাকার মৃত আবদুর রজ্জাকের পুত্র জাকির হোসেন(৬৫) ঘটনাস্থলে প্রান হারায়।
অন্যদিকে একই এলাকার সালাউদ্দিন (৩৫) দোকান থেকে রুটি আনতে যাবার কালে বন্য হাতির দলের আক্রমনে মারাতœকভাবে আহত হয়। গুরুতর আহত সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরন করা হয় বলে জানান,বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম অকুস্থলে পৌছে নিহত জাকিরের পরিবারের প্রতি সমবেদনা ও ২০ হাজার টাকা এবং আহত সালাউদ্দিনের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এঘটনায় পুরো ইউনিয়নে এখন আতংক বিরাজ করছে ,কখন হাতির পাল লোকালয়ে ঢ়ুকে কাকে কিভাকে নতুন করে আক্রমন করছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)