• সমগ্র বাংলা

নড়াইলে  মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ডৌয়াতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

আহত দুইজন হলেন, সালথা উপজেলার কুমোরপট্টি এলাকার মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা থানার আইনপুর মুস্তাকিন (২০)। আহত দুইজন নিহত আলছাফের বন্ধু। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে সদরের ডৌয়াতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সুপারি গাছে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্যদুইজন এবং পথচারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত অজ্ঞাত পথচারীও মারা যান। 

নড়াইল সদর হাসপাতালের ইমর্জেন্সি মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী  বলেন, সড়ক দুর্ঘটনায় চারজনের একজন ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo