• সমগ্র বাংলা

সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জে পৃথক স্থানে ঈদ উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সোনারগাঁও উপজেলার বাংলাবাজার এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে হানাফি (রাঃ) মাযহাবের অনুসারীরা।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেছেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন।

জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ,পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর , আড়াইহাজার ও সোনারগাঁ থেকে হানাফি (রা.) মাযহাবের অনুসারী মুসল্লিরা অংশ নেন।

হযরত শাহ সুফী মমতাজিয়া মাদ্রাসার খতিব মুফতি মাওলানা আনোয়ার হোসেন বলেন, হানাফির মাযহাবের মতে পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে তাই আজ ঈদ পালন করছি। তারা হযরত হানাফি (রা.) মাযহাবের অনুসারী। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করে আসছেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। পরে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

অপরদিকে, সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গিরদান পশ্চিম পাড়া জামে মসজিদে সকাল নয়টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন দুই শতাধিক পরিবারের লোকজন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মাওলানা আবু নাঈম।

তিনি বলেন, কোন দেশকে ফলো করে নয়, সহি হাদিসকে মেনে আজ ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০বছর যাবৎ ঈদুল ফিতর ও আযহা উদযাপন করছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo