ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো.ইমন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গোপাডাঙ্গা গ্রমের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ইমন শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে গোপাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করে ইমন। তবে তার পরিবারের লোকজন মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে প্রতিদিনের মত ঘরে ঘুমাতে চলে যায়। পরে বুধবার সকালে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)