• সমগ্র বাংলা

পাবনায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠলো 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দিনভর রোদের দাপটে গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ। এই অবস্থার মধ্যেই পাবনায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পাবনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

নাজমুল হক জানান, শনিবার বিকেল ৩টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, বর্তমানে পাবনার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদের তাপে বাইরে হাঁটাচলাও ‍মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কোথাও একদণ্ড দাঁড়ানো যাচ্ছেনা। আর এ কারণে সড়কে মানুষের সঙ্গে যানবাহন চলাচলও কমে গেছে।

অন্যদিকে, তীব্র গরমে রোজাদারদের প্রাণও ওষ্ঠাগত। ঘাম ঝরানো রোদের কারণে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেই বাধ্য হয়ে কাজে বের হয়েছেন। তবে তীব্র গরমে বয়স্ক ও শিশুরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে গরমের কারণে অসুস্থ হয়ে পড়া রোগীর সংখ্যা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo