প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে মসজিদে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। সে এই বছর দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, নিজ গ্রামের পাতাঞ্জো জামে মসজিদে তারাবির আট রাকাত নামাজ পরে বাড়ি ফিরছিল রেদোয়ান৷ এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে যায়। রাত ১০ টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লীরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷
পুলিশ পরিদর্শক আশরাফুল আলম আরও বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হতে পারে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে৷
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)