• সমগ্র বাংলা

পাবনায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান হারালেন পাবিপ্রবি শিক্ষক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং তার পরিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তাঁর স্ত্রী (৩২) ও সন্তান (৮ মাস) মৃত্যুবরণ করেছেন।

ওই শিক্ষকের নাম মো. ফিরোজ আলী (৩৫), তিনি পাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী থেকে গ্রামের বাড়ি নওগাঁয় যাওয়ার পথে মান্দায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য ফিরোজ আলী সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি নওগাঁর মান্দা এলাকায় পৌঁছালে একটি পিক-আপ ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই তার ৬ মাসের ছেলে ফারাবী মারা যায়। এছাড়া উনার ৭ বছর বয়সী মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং শিক্ষক ফিরোজ আলীর হাতও ভাঙে। 

দুর্ঘটনায় ফিরোজ আলীর স্ত্রী রেশমা আক্তার (৩২) গুরুতর আহত হলে তাকে সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। রাত ৯টার দিকে আইসিইউতে থাকা অবস্থায় রেশমা আক্তার মারা যান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোছা. হাফিজা খাতুন সিএনআইকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে স্ত্রী-সন্তান হারিয়েছেন। এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo