• সমগ্র বাংলা

পাবনায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট, উফশী, আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলায় পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তিনি আরও বলেন, এমন এক সময় ছিলো কৃষকদের সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে সার ও বীজ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সকল ইউনিয়নের ১১ হাজার ৫৬০ জন কৃষকদের মাঝে ৫৯ লাখ ৫২ হাজার ৯৬০ টাকার পাট, উফশী, আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্সী, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভীন লাবনী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ শিখনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo