ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মীর সিরামিক্স নামের একটি টাইলস কারখানায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ।
তিনি জানান, রোববার (৩১মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মীর সিরামিক্স কারখানায় আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি ।
তিনি আরো জানান, প্রথমে ওই কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কিন্তু আগুন বাড়তে থাকায় রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)