• সমগ্র বাংলা

ঈদ উপহার হিসেবে রংপুর যুবলীগের শাড়ি-লুঙ্গি পেল ৫’শ অস্বচ্ছল পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ পবিত্র মাহে রমজান ও ঈদ উপহার হিসেবে পাঁচশত গরীব অস্বচ্ছলদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ।রমজানে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসুচি।এই কাপড় পেয়ে অনেক খুশি তারা।পুরো রমজানে বিতরণ কার্যক্রম দলটির নেতাকর্মীরা করছেন। শনিবার(৩০মার্চ)নগরীর বঙ্গবন্ধু চত্ত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এসময় ৫শতাধিক গরীব ও অস্বচ্ছল গরীব মানুষের মাঝে এই কাপড় বিতরণ করা হয়েছে। এসময় সভাপতিত্ব করেন,জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস।জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি’র সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সোহেল, শামিম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ,রাজিব হাসান সুমন, সাবেক সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগ রাব্বি হাসান। 

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিন, আদনান হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোক্তার এলাহি মুরাদ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুজ্জামান মনির সাবেক উপ-প্রচার সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম, সাবেক স্কুল ছাত্রলীগ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা মাহমুদুর রহমান অভি, জান্নাতুল ফেরদৌস লিয়ন, লুৎফর রহমান বিদুৎ, খায়রুল পারভেজ পলাশ, আব্দুস সোবহান সরকার, আতিকুর রহমান আতিক, এ এস এম মামুনুর মোস্তফা, দানিয়াল দীপ্ত, শাওন, সোহেল আরমান, ওয়াদুদ, সেলিম প্রমুখ।

রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন,মাহে রমজান উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা মাসব্যাপী নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।এর মধ্যে অস্বচ্ছল রোজাদারদের মাঝে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি,ইফতার বিতরণ,হাসপাতালে অবস্থান করা অস্বচ্ছল রোগীর স্বজন,ছিন্নমূল মানুষ,রিক্সাচালকদের মাঝে সাহরীর খাবার বিতরণ করা হয়েছে।আমরা অস্বচ্ছলদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করছি।ঈদের আগে যুবলীগের এ উপহার পেয়ে তারা অনেক খুশি।সমাজের পিছিয়ে থাকা মানুষদের পাশে বিগত সময়ে রংপুর জেলা যুবলীগ ছিল এবং আগামীতেও থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo