• সমগ্র বাংলা

ফরিদপুরে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর গোস্ত বিক্রির উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর গোস্ত বিক্রির উদ্বোধন করা হয়েছে। এখানে ১শ' টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর গোস্ত কিনতে পারবেন সাধারণ মানুষ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান আজ শনিবার (৩০ মার্চ)  মধুখালী বাজারের পাশে এর উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, নানা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রাণিসম্পদ মন্ত্রণালয় স্বল্পমূল্যে দুধ ও ডিম এবং কোথাও গোস্ত বিক্রির উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২ টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। মধুখালীতে সাতদিনব্যাপী এ ব্যবস্থা চালু থাকবে মধুখালীতে।

প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এককেজি গরুর মাংসও কিনে খেতে।পারেন না। এসব অভাবি মানুষেরা যাতে এখানে এই গরুর গোস্ত, দুধ, ডিম কিনতে পারেন সেদিকেও সকলে দৃষ্টি রাখবেন।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা প্রাণিসম্পদ ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo