ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন (৬৫) নামের এক কুলির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর সরকারি খাদ্য গুদাম চত্ত্বরে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহতকে দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর সরকারি খাদ্য গুদামে বুধবার (২৭ মার্চ) বিকালে ট্রাক থেকে চালের বস্তা নামিয়ে গুদামে নিচ্ছিলেন একদল কুলি।
এ সময় কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন অসুস্থ্য হয়ে পড়েন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহত জয়েন উদ্দিনকে নাড়িকেল বাড়ি তিস্তারপাড় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে যানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নিহত জয়েন উদ্দিন পৌর শহরের নাড়িকেলবাড়ী কাজিরচক এলাকার মনির উদ্দিনের ছেলে।
তিনি ১০ সন্তানের জনক। খাদ্য গুদাম কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গুদামের লেবার জয়েন উদ্দিন বয়স্ক মানুষ। উনি আগে থেকেই কিছুটা অসুস্থ্য ছিলেন। বুধবার বিকালে কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য লেবাররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, জয়েন উদ্দিন নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)