• সমগ্র বাংলা

সীমান্তে গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত গরু পাড়াপাড়কারী রাখাল লিটন মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার  (২৬ মার্চ) রাত ১১টায় ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়  বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরআগে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ -এর গুলিতে আহত হয় সে। আহত লিটন মিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল সদস্যরা গুলি করে। এসময় লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে বিএসএফ সদস্যরা তাকে নিয়ে ওই এমজেএম হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, বিএসএফ - এর গুলিতে আহত বাংলাদেশীর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে  মৃত্যু হয়েছে।  ওই  বাংলাদেশীর মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo