• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঠাকুরগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইফতার বিতরণ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা ৯ নং রায়পুর ইউনিয়ন আরাজী ঝারগাঁও একতা প্রতিবন্ধী আবাসিক স্কুল ও পুনবার্সন কেন্দ্রের প্রায় ৪৫০ জন প্রতিবন্ধী-অসহায় শিশুদের নিয়ে ইফতার ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  (২৬ই মার্চ) বর্ডার গার্ড হাসপাতাল ঠাকুরগাঁও আয়োজনে একতা আবাসিক প্রতিবন্ধী স্কুলের মাঠে প্রায় ৪৫০ জনকে ইফতার ও বিরিয়ানি খাওয়ান বার্ডার গার্ড হাসপাতালের সিও ডাঃ মোঃ রফিকুল ইসলাম 

এ সময় উপস্থিত ছিলেন,সিও ডাঃ মোঃ রফিকুল ইসলাম,সুবেদার রেজাউল ইসলাম মাওলানা মোঃ ইমরান,একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক মমিনুল ইসলাম সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ। প্রতিবন্ধী ছোট্ট ছোট্ট অসহায় শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা। সারা দিন অনাহার যাপন শেষে যখন ইফতার সামনে আসে, তখন এমনিতেই মন ভালো হয়ে যায়। আর আজ বর্ডার গার্ড হাসপাতালের সিও ডাঃ রফিকুল ইসলাম  প্রতিবন্ধী শিশুদের হাসিমুখ দেখে মন ভরে গেল।  আমরা বর্ডার গার্ড হাসপাতাল এর সিও কে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, প্রতিবন্ধীদের নিয়ে এই ধরণের ইফতার আয়োজন করে সত্যিই দৃষ্টান্ত তৈরী করলো বর্ডার গার্ড। 

বর্ডার গার্ড হাসপাতালের সিও বলেন, শুরু থেকে ভিন্ন কিছু করার পরিকল্পনা ছিল সেই প্রেক্ষিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমাদের এবারের ইফতার আয়োজন। আমরা সবসময় চেষ্টা করতেছি অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। সে জন্য সমাজের বিত্তবানদের সহযোগীতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সিয়াম সাধনার মাধ্যমে রমজানে আমরা ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। প্রত্যেকের উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু,প্রতিবন্ধী অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদেরকে সহায়তার মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করা।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo