• সমগ্র বাংলা

কুড়িগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ সর্ব স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে সকাল ৯ টায় জেলা পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ পরিদর্শক সশস্ত্র নুর মোহাম্মদ এর নেতৃত্বে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। 

\"\"

এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে প্যারেডসহ অন্যান্য প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য়  স্থান অর্জনকারী দলকে পুরষ্কৃত করা হয়। প্যারেডে ১ম স্থান অর্জন করে জেলা পুলিশের প্যারেড দল এবং বিশেষ পুরষ্কার অর্জন করে জেলা পুলিশের সুসজ্জিত বাদক দল। এছাড়াও  স্বাধীনতা ও জাতীয়  দিবস কাবাডি প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়। কুচকাওয়াজ শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতায় কয়েক স্তরের নিরাপত্তা প্রদান করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ সময় কুড়িগ্রাম জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্ব স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo