• সমগ্র বাংলা

রংপুর জেলা যুবলীগের ন্যায্য মূল্যে মাংস বিক্রি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরে শাক-সবজিসহ নিত্য পণ্যের বাজারে দামের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে।এর ফলে সাধারন মানুষের সমস্যায় পরতে হচ্ছে।চলতি রমজানে বেড়েছে দুধ,ডিমসহ মাংসের দামও। বাজার ভেদে গরুর মাংসের দাম বেড়ে হয়েছে ৭২০ টাকা থেকে সাড়ে ৭’শ টাকা কেজি।

এতে করে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তদের শখ করেও সেহরীতে গরুর মাংস খাওয়া কষ্টকরা হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করেছে রংপুর জেলা যুবলীগ।যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে।

মঙ্গলবার(২৬মার্চ)নগরীর নজরুল চত্ত্বর এলাকায় ৬৮০ টাকা মূল্যে দুই শতাধিক মানুষের মাঝে ১৪০ কেজি মাংস বিক্রি করা হয়।মুলাটোল,গণেশপুর, কামারপাড়া,বাবুখাঁসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা অস্বচ্ছল-দিন খেটে খাওয়া পরিবারের সদস্যরা লাইন ধরে ন্যায্য দামে গরুর মাংস কিনে নিয়ে যান। বেলা ২টার মধ্যেই শেষ হয়ে মাংস।

যুবলীগের এমন কার্যক্রম আগামীতে অব্যহত রাখার দাবী জানিয়েছেন উপকারভোগীরা। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন যুবলীগ নেতা আদনান হোসেন, আবু হোসেন, নাহিদ হাসান সাদ্দাম, মাহমুদুর রহমান অভিসহ অন্যরা।

রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, মাহে রমজান উপলক্ষে যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা মাসব্যাপী নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। এর মধ্যে ইফতার, সেহরী, নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছি। দাম বৃদ্ধির জন্য যারা রোজায় মাংস খেতে পারেনি তারা আজ ন্যায্য মূল্যে গরুর মাংস কিনে নিয়ে গেছে। রংপুর জেলা যুবলীগের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo