• সমগ্র বাংলা

গোপালপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলে গোপালপুরে মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে গোপালপুর থানা কার্যালয়ের সামনে শহিদ দের স্মরণে ৩১বার তোপধ্বনি ও সকাল ৮ টায় উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাধীনতা কমপ্লেক্স চিরঞ্জীব মুজিবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

সকাল সাড়ে আটটায় গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালপুর সরকারি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশিত হয়।

এছাড়া বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এমপি ছোট মনির, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা অফিসার ডা. আলিম আল রাজী, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মুনাদেরুল চৌধুরী, টাঙ্গাইল জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

এদিন বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। সরকারি হাসপাতাল বিশেষ খাবারের ব্যবস্থা।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo