• সমগ্র বাংলা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সুইডিশ রাজকুমারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও খুরস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে ১২ টার দিকে ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম তাঁকে স্বাগত জানায়।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে প্রথমে তিনি যান, ক্যাম্প চার এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাবার বিতরনের ই ভাউচার আউটলেটে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প ৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন।

এরপর ক্যাম্প ৫ এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শনকালে একটি বেকারী শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরন কার্যক্রম পর্যবেক্ষন করেন এবং সেখানে কর্মরত নারীদের সাথে মতবিনিময় করেন। এরপর সুইডিশ রাজকুমারী যায় ক্যাম্প ১০ এ। সেখানে ইউএনডিপি পরিচালিত প্রাকৃতিক উপায়ে দূর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি প্রকল্প পরিদর্শন করেন। সেখান থেকে আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ দেখে মুগ্ধ হন।

এরপর বিকেল ৪ টার কিছু আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের খুরুস্কুলে নির্মিত জলবায়ু উদ্বাস্তুদের জন্যে নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে গতকাল বিকেলে আকাশ পথে ঢাকা ফিরে যান সুইডেনের রাজকুমারী ইউএনডিপির শুভেচ্ছা দূত ভিক্টোরিয়া

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo