• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ট্রাক উ‌ল্টে চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সিংগাইর উপজেলায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ট্রাক উ‌ল্টে মোসা‌দ্দেক আলী (৩০) না‌মের এক ট্রাক চালক নিহত হ‌য়ে‌ছে। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে এই ঘটনাটি ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছে সিংগাইর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জিয়ারুল ইসলাম।

নিহত মোসাদ্দেক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের উবাইদুর রহমানের ছেলে। সে পেশায় ট্রাক চালক।   পুলিশ ও স্থানিয়রা জানায়, ইরতা গ্রামের রাস্তার মাটি ফেলে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারায়। পরে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পরে।

রাস্তার পাশের খাদে ট্রাকটি উল্টে চালকের উপরে গিয়ে পরে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তবে এ ঘটনায় হেলপার সুস্থ্য রয়েছে। সিংগাইর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, মোসাদ্দেকের মৃতদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo