• সমগ্র বাংলা

চাটমোহরে ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও\'র আয়োজনে নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে  আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১ টায় ভূমিহীন উন্নয়ন সংস্হা এলডিও'র আয়োজনে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক নারী দিবসের ধারনা পাঠ করেন আব্দুল মতিন।

ভূমিহীন উন্নয়ন সংস্হা এলডিও'র নির্বাহী কার্যালয়ে ভূমিহীন নেতা ওমর আলীর সভাপতিত্বে ও ভূমিহীন উন্নয়ন সংস্হা এলডিও'র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মন্জুর সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মহিতোষ পাল, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার আব্দুস সোবাহান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সস্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, ভূমিহীন নারী নেত্রী রাজিয়া সুলতানা, নারী নেত্রী নীপা, দৈনিক সংবাদের মাসুদ রানা প্রমুখ।

সভায় নারী নেত্রী রাজিয়া সুলতানা বলেন, নারীরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের নিরাপত্তার জায়গা নিশ্চিত করতে হবে। তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। নারীরা এখন বর্তমান সরকারের দায়িত্ব পালন করছেন, নারীরা এই দেশের প্রতিটা সংসারে থেকে অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

নারী নেত্রী নীপা বলেন, নারীর প্রতি হয়রানি বন্ধ করতে হবে। পুরুষতান্ত্রিক চিন্তাধারা ভেঙে দিতে হবে। নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে মানবিক সমাজ গড়তে হবে। সংসারে নারীরা এখন সবক্ষেত্রেই সাফল্য দেখাচ্ছেন।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo