ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার শহরের জে.আর সেন্টারে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো: রশীদ আলম, সালন্দর বিশ্ব ইসলামী মিশন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: হুমায়ন কবির, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.বি.এম মাসুদ রেজা।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, হাসান মাহমুদ মামুন, মো: ইন্তাজুল ইসলাম ফজির, খয়রুল ইসলাম রোমান, শওকত আলী, মেহেদী হাসান জুয়েল, ওয়াহিদ নেয়াজ ও ক্বিরাত প্রতিযোগিতার বিচারকগণ।
শেষে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ২টি গ্রæপের ৬ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে সংগঠনের কার্যকরী নির্বাহী কমিটির সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

মন্তব্য (০)