ছবিঃ সংগৃহীত
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি আমবাগানে পড়ে ছিল অজ্ঞাতনামা এক তরুণীর লাশ। সোমবার (১৮ মার্চ) ঢাকা পাটুরিয়া সংযোগ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা পাটুরিয়া মহাসড়কের পাশে একটি আমবাগানে অজ্ঞাতনামা তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
তাঁরা বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানালে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, নিহত তরুণী কালো রঙের বোরকা পরা ছিলেন।
তাঁর গলায় নেকাব বাঁধা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা তরুণীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যার পর লাশ আমবাগানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত তরুণীর পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

মন্তব্য (০)