• সমগ্র বাংলা

চাটমোহরে বিনামূল্যে ৫ শতাধিক কোরআন শরীফ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে 'চাটমোহর ফাউন্ডেশন' এর উদ্যোগে উপজেলার ৮০টি মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ, রেহাল ও নামাজের সময়সূচি বিতরণ করা হয়েছে। চাটমোহর পৌরসভার পাঠানপাড়া জামে মসজিদে রোববার (১৭ মার্চ) বাদ জোহর কোরআন শরীফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ মো. আব্দুর রহিম কালু, পৌরসভার কাউন্সিলর নুর ই হাসান খান ময়না, আলহাজ্ব মো. কোরবান আলী, মো. আফজাল হোসেন, চাটমোহর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মন্ডল, অর্থ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন কিশোরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

দোয়া পরিচালনা করেন মওলানা মুফতি মফিজ উদ্দিন। চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাত জানান, উপজেলার ৮০টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক পবিত্র কোরআন শরীফ, রেহাল ও নামাজের সময়সূচি বিতরণ করা হয়েছে। চাটমোহর ফাউন্ডেশন মানব কল্যাণে নানা কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo