• সমগ্র বাংলা

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৮ বছর পূর্তি উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৮ বছর পুর্তি উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জামিল শপিং সেন্টারে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছামিউল্লাহ খান রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৮ বছর পূর্তি উদযাপনের কেক কর্তন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছবি তোলা একটি শিল্প যা সবাই পারেও না কিংবা সবার হাতের তোলা ছবি মানুষের হৃদয়স্পর্শীও হয়না। কিন্তু জন্মলগ্ন থেকেই বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি তাদের সৃজনশীল কাজ, ভাল ব্যবহার আর ব্যবসায়িক সুনামের জন্যে সকলের মনে জায়গা করে নিয়েছে যা সত্যিই প্রশংসনীয়। দেখতে দেখতে ৮ বছর পূর্ণ হলেও তিনি এই প্রতিষ্ঠানকে আরো অনেকদূর দেখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

বর্ষপূর্তি এই আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন শিপলু, দেশ টিভি ও দৈনিক চাঁদনী বাজারের রিপোর্টার সঞ্জু রায়, প্রতিষ্ঠানটির চীফ ফটোগ্রাফার ফয়সাল হোসেন, সিনিয়র সিনেমাটোগ্রাফার বিপ্লব পাটোয়ারী, রংধনু ইভেন্ট ম্যানেজমেন্টের বিশ্বজিৎ সরকার, ড্রোন পরিচালক রিফাত শেখ, ফটোগ্রাফার রাশেদ সরকার ও সাব্বির হাসান প্রমুখ।

কেক কর্তন ও আলোচনা শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি যাত্রা শুরু করে। এখন পর্যন্ত বগুড়ার ১২টি উপজেলাসহ জেলার বাহিরেও এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

গত ৮ বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১২'শ টির বেশি ইভেন্টে সম্পন্ন করেছে যেখানে তারা সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে সিনেমাটোগ্রাফি ও সুন্দর ছবির জন্যে। ভবিষ্যতেও এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে চান সংশ্লিষ্টরা।  

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo