• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গনপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে।

এসময় আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জনকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত দেড়টায় উপজেলার বাগরী গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,বাগরী গ্রামের বিলে পাড়ে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদে মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী একত্রে হয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুইজনকে পিটিয়ে গুরুত্বর আহত করে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

সোনারগাঁয়ের থানার পরিদর্শক (অপারেশন) মহসিন মিয়া জানান,নিহত দু্ইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo