ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৬০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) বিকেল চারটার দিকে চাটমোহর-পাবনা সড়কের ভাদড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শামসুল উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের হানেফ আলীর ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
১ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, শামসুল আলম মোটরসাইকেলে চাটমোহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শামসুল আলমকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শামসুলের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন। এদিকে দূঘটনার পর ঘটনাস্থলে এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

মন্তব্য (০)