ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর সেতুর এক লেনের সংস্কার কাজ চলায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সে কারণে সেতুটির দুপারেই যানজটে যানবাহনসহ দুর্ভোগের পড়েছে চালক যাত্রীরা। রবিবার (১৭ মার্চ) বিকেলে সরেজমিনে সেতু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। সওজ সূত্রে জানা যায়, ১৯৭৩ সালে জাগীর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। এই মহাসড়কের গুরুত্বপূর্ণ সেতু এটি। কম্পনের কারণে সেতুর বিভিন্ন অংশের সম্প্রসারণ ও সংকোচন নিশ্চিত করতে সেতুর সংযোগস্থলে কিছুটা ফাঁকা রাখা হয়।
দীর্ঘদিন সেতুটি ওপর দিয়ে যান চলাচল করায় সেতুর বিভিন্ন অংশের সংযোগস্থল এক্সপানশন জয়েন্টে স্টিলের পাতগুলো বেঁকে গিয়ে ৩ থেকে ৪ ইঞ্চি পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এ ছাড়াও সেতুর ওপরে যান চলাচলের সময় সেতুটি ঝাঁকুনি দেয় এবং শব্দ করে। এই সেতুটিতে মোট ১২টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে। এসব জয়েন্টের ফাঁকা স্থানে স্টিলের পাত বসিয়ে সিমেন্ট ও পাথরের ঢালাইয়ের কাজ করছে শ্রমিকেরা।
সেতুর এক লেনের কাজ প্রায় শেষ। এর পরে অপর লেনের কাজ শুরু করবে তারা। গত বুধবার (১৩ মার্চ) সেতুটির এই কাজ শুরু হয়েছে চলবে ২৩ মার্চ পর্যন্ত । সেতুর এক পাশে যানবাহন দাঁড় করিয়ে রেখে অন্য পাশের যানবাহনগুলোকে সেতুর দক্ষিণ পাশের লেন দিয়ে চলাচল করাতে হচ্ছে। সে কারণে সেতুর দুপারেই ১৫ থেকে ২০ মিনিট যানবাহন আটকে থাকছে। এ কারণে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়ছে।
সেতুটি পার হয়ে পশ্চিম পাশে এসে নীলাচল বাসের চালক আলাউদ্দিন বলেন, ২০ মিনিট অপেক্ষায় থাকার পরে সেতুটি পার হতে পারলাম। তাড়াতাড়ি সেতুটির কাজ শেষ হলে এই ভোগান্তি থেকে বাঁচা যাবে। এ সময় আরও কয়েক জন বাসের চালকদের সঙ্গে কথা বললে তারাও একই কথা বলেন। কয়েক জন যাত্রীদের সঙ্গে কথা বলে তারা জানান, রমজান মাসে সেতু সংস্কারের কাজ না করলে ভালো হতো।
এই গরমে মধ্যে রোজা অবস্থায় গাড়ির ভিতরে থাকা কষ্ট কর। মানিকগঞ্জের সওজের উপ বিভাগীয় প্রকৌশলী আবদুল কাদের জিলানী বলেন, দীর্ঘদিনের পুরোনো সেতুটির এক্সপানশন জয়েন্টগুলোর ফাঁকা হওয়ায় যন চলাচলের সময় শব্দ ও ঝঁকুনির সৃষ্টি হয়। সে কারণে যানবাহনের চাকার ক্ষতি হয়। সংস্কার কাজ চলাকালীন সময় পর্যন্ত কিছুটা সমস্যা হতে পার। তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

মন্তব্য (০)