• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে সিনিয়র সাংবাদিক ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। 

সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বগুড়া এরিয়া কো অর্ডিনেটর আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ন্যাশনাল পিপলস পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক নুসনাত আরা প্রিয়া প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হাসান তুহিন, ফিল্ড কো অর্ডিনেটর আক্তারুজ্জামান। 

আলোচনা সভা শেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীলসমাজ ও উদ্যোক্তাগণের সর্বসম্মতি ক্রমে সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারকে সমন্বয়কারী এবং আ’লীগের প্রভাষক রুহুল আমিন রাহুল, যুবলীগের নুসনাত আরা প্রিয়া, বিএনপির আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা ও জাপার আব্দুল হাদীকে এম্বাসেডর করে ৩০ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজি কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo