• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাহাড়পুর বৌদ্ধ বিহার খননের শতবর্ষ পূর্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার) খননের শতবর্ষ পূর্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সাহিত্য পরিষদ ও প্রজন্মের আলো-প্রজন্মের মেলা যৌথভাবে এই আয়োজন করে।

আলোচনা সভায় নওগাঁ সাহিত্য পরিষদের র্কাযনির্বাহী সদস্য ও  প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কাশেম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরুল কায়েশ, কথাসাহিত্যিক রবিউল করিম, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।

সমাজসেবক এসএম সামছুল আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন, সাবেক সভাপতি হাবিব রতন, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, কবি রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, মোহাম্মদ নাসির প্রমূখ।

উল্লেখ্য বাংলার সুবিখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় ও কুমার শরৎকুমার রায় ১৯২৩ সালের ১ মার্চ আনুষ্ঠানিক ভাবে সোমপুর বিহারের প্রতœতাত্বিক খনন শুরু করেন এবং এই খননের মাধ্যমে প্রমানিত হয় এটি ছিল একটি বৌদ্ধ মন্দির ও তৎকালিন বৃহত্তর বিদ্যাপিঠ।

সভায় বক্তারা এই দিনটিকে উৎসবমূখর ভাবে পালনের মাধ্যমে পর্যটন শিল্পের প্রসার ঘটানোর দাবী তুলে ধরেন। এছাড়া পাহাড়পুর বৌদ্ধ বিহারের ঐতিহ্য ধরে রাখতে সেখানে একটি সাংস্কৃতিক বিশ^বিদ্যালয় অথবা প্রতœতত্ব গবেষণা ইন্সটিটিউট স্থাপন সহ জেলায় একটি পর্যটন মোটেল তৈরীর দাবী জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo