• সমগ্র বাংলা

গাজীপুরে সিলিন্ডার লিকেজ, দগ্ধ অবস্থায় ১ জনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে দগ্ধ হওয়া ৩৫ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সোলেমান মোল্লা (৪৫)। তিনি স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, দগ্ধ সোলাইমান মোল্লা আইসিইউ তে ছিলেন।

তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসা চলাকালীন সময়ে হঠাৎ তার মৃত্যু হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় জেলার কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি আবাসিক কলোনিতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। এতে নারী পুরুষ ও শিশুসহ ৩৫ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ প্রশাসনের মাধ্যমে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তার দাফন কাফনের খরচ প্রশাসন বহন করবে।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo