ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই প্রতিপাদ্যে শুক্রবার লালমনিরহাটে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম মাসুম উদ দৌলা সভা পরিচালনা করেন। এ সভায় অংশ নেন নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),এর সভাপতি অ্যাডভোকেট একেএম শামছুল হক,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন সহ ব্যবসায়ী,সাংবাদিক, চিকিৎসক,শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সভায় ভোক্তার অধিকার শীর্ষক বিভিন্ন বিষয় ওষুধের মূল্য, ইফতার সামগ্রীর গুণগত মান,চালের মূল্য,সবজির বাজার দর নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়। এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।তাছাড়াও ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়।
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)