ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২ টায় ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার সহ অতিথিবৃন্দ। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ, ক্যাবের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, অধ্যাপক মো: শাহজাহান প্রমূখ।
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)