• সমগ্র বাংলা

ধানক্ষেত থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল আউয়াল। 

স্থানীয় সুত্রে জানা যায়,আব্দুল আউয়াল গতকাল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে বের হয়ে বাজারে উদ্দেশ্যে যায়। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধান ক্ষেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম (বিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়েছে।

মন্তব্য (১)





image
image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo