• সমগ্র বাংলা

উলিপুরে জাতীয় দুর্যোগ প্রন্তুতি দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দু‌র্যো‌গ ব্যবস্থাপনা অ‌ধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপ‌জেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রিপা সরদার, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) সিরাজুদ্দৌলা প্রমুখ।

পরে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও'র প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo