• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে উপনির্বাচনে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে হৃদয় ভূইয়া(২৪) নামের এক যুবক নিহত হয়েছে এবং ফারুক নামে একজন মারাত্মক আহত হয়েছে।  শনিবার সন্ধায় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে।

নিহতের ভাই লিটন ভূইয়া জানান,ভোট গ্রহণ শেষে গননার সময় মোরগ প্রতীকের সদস্য প্রার্থী আজীজ সরকারের নেতৃত্বে তার লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের উপর গুলি চালায়।এসময় আমার ভাই হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।আমরা হত্যাকারীদের শাস্তি চাই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন,ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে।এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশ সহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo