ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:"নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রানী সরকার প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মনসুর, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর, সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষক, ক্লাব সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...
দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

মন্তব্য (০)