প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত ১ মার্চ চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজীকান্দা গ্রামের ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় সাপ ওই ব্যক্তিকে ছোবল দেয়। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত শেখ লাল মিয়া (৩৪) কাজীকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে।
শেখ লাল মিয়ার চাচাতো ভাই শহিদুল ইসলাম জানায়, গত ১ মার্চ (শুক্রবার) লাল মিয়া ভুট্টা খেতে পানি দেওয়ার সময় দুপুরের দিকে সাপ তাঁকে ছোবল দেয়। তাৎক্ষণিক ফরিদপুরবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন ভর্তি ছিল সে। গত মঙ্গলবার রাতে কবিরাজি চিকিৎসার জন্য ফরিদপুর সদর উপজেলার এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানায়, রাসেল ভাইপার বা চন্দ্রবেড়া আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের ছোবলে কয়েকজন মারা গেছে। গতকাল রাতে লাল মিয়া মারা গেল। লালমিয়াকে রাসেলস ভাইপার সাপে ছোবল দেয়। রাতেই তাঁর লাশ বাড়িতে আনা হয়েছে। আজ দুপুরের মধ্যে তাঁর দাফন সম্পন্ন হবে।
পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...
নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শ...
জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...
ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

মন্তব্য (০)