• সমগ্র বাংলা

কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তায় হোটেল গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তাই আবাসিক হোটেল গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল সন্ধায় হোটেল গ্যালাক্সি রিসোর্টের সম্মেলন কক্ষে গেষ্ট হাউস মালিক সমিতি ও কক্সবাজার জেলা রেস্তোঁরা মালিক সমিতির যৌথ উদ্যোগে এ মত মতবিনিময় সভায় একথা জানান সমিতির নেতৃবৃন্দ।

গেষ্ট হাউস মালিক সমিতি'র সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ সেলিম নেওয়াজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ফায়ার ষ্টেশন এর সিনিয়র অফিসার বাবু দোলন আচার্য্য। 

উক্ত মতবিনিময় সভায় বক্তাগণ পর্যটন এলাকায় দুর্ঘটনা রোদে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করণে গুরুত্বারোপ করেন এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০ মার্চের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে ফায়ারের পর্যাপ্ত পরিমান সিলিন্ডার সরবরাহ ও আগামী রমজান মাসে ফায়ার ষ্টেশন কর্মকর্তা ও ফায়ার ইঞ্জিনিয়ার দ্বারা নিরক্ষণ করে ফায়ার সেফটির সুরক্ষা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ৯ই মার্চ বিকাল ৩টায় বাহারছড়া গোলচত্বর মাঠে প্রশিক্ষণের ব্যবস্থার সিন্ধান্ত গৃহীত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি মোঃ মতিউর রহমান ফায়ার ইন্সপেক্টর, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো: রাশেদুল ইসলাম ডালিম, ফোরকান মাহমুদ, এড. মো: ইসহাক, কামরুল ইসলাম, মো: শাহীন, আসলাম খান, মো: হাফিজুর রহমান লাভলু, মো: আবু মুছা, মোঃ জামাল উদ্দিন বাবুল, মো: আয়াছুর রহমান, মাহবুব আলম, ইমদাদ জাহিদ প্রমুখ।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo