প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় মনজুর হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সন্ধায় দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন। এর আগে একই দিন বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বকুলতলা এলাকার মাওনা হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনজুর হোসেন শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, সকালে ব্যবসার জন্য কাঁচামাল কিনতে মাওনা চৌরাস্তা এলাকায় যান মনজুর হোসেন। তিনি মাওনা এলাকার কাঁচামালের আড়ত থেকে মালামাল কিনে একটি পিকআপে তুলে দিয়ে মোটরসাইকেলে করে মাওনা থেকে শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দেন।
তিনি আরো বলেন, পথিমধ্যে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলার মাওনা হাইওয়ে থানার সামনে এসে পৌঁছালে পেছন থেকে একটি ডাম্প ট্রাক মনজুর হোসেনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে এই তথ্য নিশ্চিত করেছেন আনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

মন্তব্য (০)