• সমগ্র বাংলা

মানিকগ‌ঞ্জে নদী থে‌কে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে নিখোঁজের ২দিন পর কালীগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশেরচর এলাকার কালিগঙ্গা নদীর তালাপ্পার ঘাট থেকে ওই স্কুল ছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানা ওসি হাবিল হোসেন।

নিহত সামিয়ার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামে। সে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সাইফুল ইসলাম মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কর্মরত।

মানিকগঞ্জ সদর থানা সাধারণ ডায়েরি সূত্র ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জ এসকে গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী সামিয়া গত শনিবার বিকেল ৩টার দিকে কোচিং এ যাওয়ার কথা বলে পৌরসভার দক্ষিণ সেওতার বাসা থেকে বের হয়। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে আসেনি। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে লোকমারফত জানতে পারে পৌরসভার ৯ ওয়ার্ডের চর বেউথা এলাকায় সামিয়ার স্কুল ব্যাগ পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন ওই স্কুল ব্যাগ নিয়ে আসে। এরপর তার বাবা সাইফুল ইসলাম ওই দিনই মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে। আজ সোমবার সকাল ৯ টায় স্থানীয়রা কালিগঙ্গা নদীর তালাপ্পা ঘাটে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে তার বাবা সাইফুল ইসলাম লাশটি তার মেয়ের বলে শনাক্ত করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিল হোসেন বলেন, লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo