• লিড নিউজ
  • সমগ্র বাংলা

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে মামা-ভাগিনার মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে দীপু সরকার (২৯) ও প্রসেনজিৎ সরকার (২১) নামের মামা ভাগনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় সঞ্জয় ও নিত্য নামে ২ জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

গতকাল শনিবার রাতে মা‌নিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শুশীল বৈরাগীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তারা মদ্যপানে অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

নিহত দীপু সরকার গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে। এবং প্রসেনজিৎ সরকার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে। নিহত প্রসেনজিৎ নিহত দীপুর বড় বোনের ছেলে ছিলেন।

নিহত দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী বলেন, বোনের বিয়ে উপলক্ষে রাতে ৮ থে‌কে ১০ জন মিলে তরল কিছু পান করে। এদের মধ্যে ৬\\৭জন অসুস্থ হয়ে পরে। বেশি অসুস্থ হয়ে গেলে শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আর দীপুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাঁর পালস পাওয়া যাচ্ছিল না। পরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দেশীয় মদ্যপান মৃত্যু কিনা জানতে চাইলে বলেন, সে সম্পর্কে বলতে পারছি না।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, প্রসেনজিতের লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এলাকায় মদ্যপানে দুজন মারা গেছে। এর মধ্যে একজন হরিরামপুরের, আরেকজন গাজীপুরের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo